Saturday, June 13, 2026

ব্রিজেশকে সরাতে রাতে ব্যাট ধরেন অনুরাগ, ফোনে অমিতের কোন শর্ত?

Date:

Share post:

রবিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সভায় ফেভারিট হিসাবে শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার কারন শুক্রবার দিল্লিতে বাংলার মহারাজের সঙ্গে বৈঠক হয় অমিত শাহর। সেখানেই কিছু শর্ত, প্রস্তাব, অনুরোধ নিয়ে আলোচনা গড়ায় প্রায় আধ ঘন্টা। সেই বৈঠকের নির্যাস নিয়ে দুই কুশীলব সহমত হওয়ার কারনেই সৌরভের নাম বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সামনে আসে। সেইরকমই মানসিক প্রস্তুতি নিয়েই মুম্বই যান সৌরভ। বৈঠক দুপুরে শুরু হওয়ার পর যত গড়ায় ততই তিনি দেখতে থাকেন তাঁর নাম ক্রমশ হারিয়ে যাচ্ছে। যদিও অমিত শাহ পুত্র জয় শাহ আর অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমালের নাম নিয়ে বিতর্ক মাথা চাড়া দেয়নি। বরং সৌরভের বদলে কর্নাটকের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলের নাম উঠে আসে। রাত সাড়ে এগারোটা নাগাদ বৈঠকের শেষ দিকে দেখা যায়, সৌরভ নয়, বোর্ড প্রেসিডেন্ট হিসাবে ব্রিজেশের নাম প্রায় কনফার্ম হয়ে যায়। ব্রিজেশকে সামনে রেখে খেলছিলেন শ্রীনিবাসন। তিনি ঘুরপথে বোর্ডের ক্ষমতা ব্রিজেশের মাধ্যমে ধরে রাখতে চাইছিলেন। বৈঠকে এনেছিলেন বেশ কয়েকজনকে। উদ্দেশ্য দল ভারি করা। কিন্তু বৈঠকের একবারে শেষদিকে হাল ধরেন সৌরভের বন্ধু কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ বোর্ড প্রেসেডেন্ট থাকার সময় সৌরভের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। মহারাজ ক্ষমতায় আসুন চাইছিলেন তিনিও। অনুরাগ বৈঠক থেকে বেরিয়ে এসে ফোন করেন অমিত শাহকে। পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, ব্রিজেশের হাতে চলে যাওয়া মানে দক্ষিণের হাতে চলে যাওয়া বোর্ড। আগামিদিনে জয়ের ক্ষমতায় থাকা মুশকিল হয়ে যাবে। এখনই সৌরভের পাশে দাঁড়ানো উচিত। বেশ কিছু প্রস্তাব, পাল্টা প্রস্তাবের পর সৌরভ মেনে নেন অপরপ্রান্তের দাবি। তারপরেই বোর্ডের সভায় পরিস্থিতি পাল্টাতে শুরু করে। রাত সাড়ে বারোটা নাগাদ ব্রিজেশ অতীত হয়ে সৌরভই একে চলে আসেন। প্রশ্ন হচ্ছে কী সেই শর্ত, যে শর্ত মেনে নেওয়ার কারনে নিমেষে পাল্টে গেল পরিস্থিতি? অনুরাগ ঘনিষ্ঠ এক বোর্ড কর্তা বলছেন, ‘এ প্রস্তাব অবশ্যই রাজনৈতিক’। তার বাইরে কিছু বলেননি। ২০২১-এর রাজ্য বিধানসভায় কী কেন্দ্রের মুখ হতে চলেছেন বাংলার মহারাজ? বিজেপির শীর্ষ মহলে এই কথা কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না! তবে মহারাজ আপাতত স্পিকটি নট।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...