Monday, April 13, 2026

আগামী মরশুম থেকে আইএসএল খেলবে বাংলার দুই প্রধান

Date:

Share post:

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী মরশুম থেকেই আইএসএল খেলতে দেখা যেতে পারে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে। কুয়ালালামপুরে এফসির বৈঠকের পর সোমবার এমনটাই স্পষ্ট হয়ে উঠেছে।

আগামী মরশুমে আইএসএলে দুটি দল খেলবে। এর ফলে স্বাভাবিকভাবেই মোহন-ইস্টের নাম উঠে আসছে। বৈঠকে আগামী বছরের আইএসএলে যে রোডম্যাপ দেওয়া হয়েছে, তাতে এটা স্পষ্ট যে আইএসএল খেলা মোহন-ইস্টের শুধুই সময়ের অপেক্ষা।

ফেডারেশন সচিব কুশল দাস বৈঠক শেষে এ বিষয়ে বলেন, ‘আই লিগের দুটি ক্লাব বাছাইয়ের ক্ষেত্রে ক্লাবের ঐতিহ্য ও ফ্যান বেস মাথায় রাখা হবে। তবে দুটি দলকেই ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলতে হবে।’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বাংলার দুই প্রধান দলের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে ফেডারেশন ও তাদের মার্কেটিং পার্টনারদের। সুতরাং, এই বছরই ইস্টবেঙ্গল-মোহনবাগান শেষবারের মত আই লিগ খেলবে এবং আগামী বছর থেকে তাঁরা আইএসএলের মহাযুদ্ধে নামবে বলেই মনে করা হচ্ছে। এখন আই লিগের মত আইএসএলে বাংলার এই দুই প্রধান দল ঝড় তুলতে পারে কিনা, সসেটাই দেখার।

Related articles

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...