Sunday, April 12, 2026

পাচারের সময় বাজেয়াপ্ত আড়াই কোটি টাকার সোনা

Date:

Share post:

পাচারের সময় পুলিশের জালে 2 কোটি 58 লাখ টাকার সোনা। একটি গাড়ি করে এই সোনা পাচার হচ্ছিল। আগে থেকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে, কলকাতার ফুলবাগান অঞ্চলে গাড়িটি আটকায় পুলিশ। গাড়ি থেকে মিজোরামের দুই বাসিন্দাকে আটক করা হয়। শুল্ক দফতর ৬ কেজি ৬০০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করে। পাচারের অভিযোগে পরে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, চিন থেকে এই সোনা প্রথমে আসে মিজোরামের রাজধানী আইজলে। সেখান থেকেই সেগুলি নিয়ে কলকাতায় আসেন দুই পাচারকারী। তখনই জালে পড়ে তাঁরা। এর সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। সোনার বিস্কুটগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল- সেই বিষয়ে দুই অভিযুক্তকে দফায় দফায় জেরা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, ধনতেরসের আগে চাহিদা মেটাতেই অবৈধ উপায় এই সোনা বিদেশ থেকে আমদানি করা হচ্ছিল।

আরও পড়ুন-সন্ত্রাসবাদ দমনে মিডিয়া পলিসি বদল করা দরকার, বললেন ডোভাল

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...