Saturday, April 4, 2026

শুনানি শেষের ঘোষণার সঙ্গে সঙ্গেই সঙ্ঘের সলতে পাকানো শুরু

Date:

Share post:

অযোধ্যা মামলার শুনানি শেষের নির্দেশ শুনেই গা-ঝাড়া দিয়ে উঠল আরএসএস। মামলার রায় বের হওয়ার আগে ও পরে নিজেদের স্ট্র‍্যাটেজি ঠিক করতে বিশেষ বৈঠক ডাকা হল হরিদ্বারে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি ৫ দিন এই বৈঠক চলবে। থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, সুনীল যোশি, দত্তাত্রেয় সহ শীর্ষ বিজেপি নেতারা। ইতিমধ্যে অযোধ্যা অঞ্চলে যোগী সরকার ১৪৪ ধারা জারি করেছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ফলে টান টান উত্তেজনা বিতর্কিত এলাকা জুড়ে।

অন্যদিকে মুসলিম বুদ্ধিজীবীরা ওই এলাকা হিন্দুদের হাতে তুলে দেওয়ার পক্ষে এদিন সওয়াল করেছেন। তাঁরা বলেন, কোর্টের রায় তাঁদের পক্ষে গেলেও তাঁরা ওই এলাকায় মসজিদ তৈরি করতে পারবেন না। তাই এখনই জমির অধিকার ছেড়ে দেওয়া উচিত। এর আগে এলাহাবাদ হাই কোর্টে মামলা হলে আদালত তিন মামলাকারীর মধ্যে জমি ভাগ করে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা হয়। গত ৬ অগাস্ট থেকে শুনানি শুরু হয়। দশেরার ছুটির পর সোমবার থেকে ফের শুনানি শুরু হয়। আজ তার ইতি।

আরও পড়ুন-নৈহাটিতে ২৪-০তে বোর্ড দখল তৃণমূলের

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...