Thursday, June 11, 2026

চিদম্বরমকে তিহাড় জেল থেকে গ্রেফতার করলো ED

Date:

Share post:

CBI-এর হাতে গ্রেফতার হওয়ার 42 দিনের মাথায় জিজ্ঞাসাবাদের জন্য তিহাড় জেল থেকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করলো ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চিদম্বরম বরাবরই আদালতে আর্জি জানিয়েছিলেন, ED তাঁকে হেফাজতে নিক। এতদিন পর ED সেই কাজ করলো।গত 5 সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে রয়েছেন তিনি। মঙ্গলবার চিদম্বরমকে হেফাজতে নিতে CBI-এর বিশেষ আদালতে দু’দুটি আবেদন ED করেছিলো। আদালত চিদম্বরমের ‘মর্যাদার’ কথা মাথায় রেখে তদন্তকারীদের পাল্টা পরামর্শ দেয়। চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করা হোক আদালত চত্বরেই এবং তার মধ্যে চিদম্বরমকে হেফাজতে নিতে আবেদন করুক তদন্তকারীরা। অন্যটি হল, এই মুহূর্তে চিদম্বরমকে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকেই চিদম্বরমকে গ্রেফতার করতে পারেন তদন্তকারীরা।

ED দ্বিতীয় পরামর্শ মেনেই বুধবার চিদম্বরমকে গ্রেফতার করেছে। তাঁকে হেফাজতে নিতে আজই CBI আদালতে ED আবেদন জানাবে। শুনানি হবে আগামিকাল, বৃহস্পতিবার। এদিকে, CBI-এর ভূমিকা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল। বলেন, শুধুমাত্র চিদম্বরমকে ‘হেনস্তা’ করতেই জেল হেফাজতে নেওয়া হয়েছে। পরিকল্পনা করে 60 দিন জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কপিল সিব্বলের দাবি, ED-র কাছে আত্মসমর্পণ তো অনেক আগেই করতে চেয়েছিলেন পি চিদম্বরম। ED কেন তাতে কর্ণপাত করেনি?

আরও পড়ুন – যথেষ্ট হয়েছে, আজই অযোধ্যা মামলার শেষ শুনানি, বললেন গগৈ

Related articles

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...