Sunday, June 14, 2026

নোবেলজয়ীকে সংবর্ধনা দেবে রাজ্য

Date:

Share post:

নোবেলজয়ীকে বর্ণাঢ্য সংবর্ধনা দেবে রাজ্য সরকার। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করে জানালেন মুখ্যমন্ত্রী। বুধবার, বিকেল ৫টা নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোডের সপ্তপর্ণী আবাসনে অভিজিতের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ীর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন তিনি। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তথ্য ও সংস্কৃতি রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। রাজ্য সরকারের তরফ থেকে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফুল, মিষ্টি ও শুভেচ্ছাবার্তা তুলে দেন মুখ্যমন্ত্রী। চলতি মাসের শেষেই কলকাতায় আসার কথা রয়েছে অভিজিতের। একদিনের জন্য আসবেন কলকাতায়। নোবেলজয়ী বাড়িতে এলে, তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে নির্মলাদেবীর কাছে প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কলকাতায় এলে, কীভাবে সময় পাওয়া যায়, সেই নিয়েই তাঁর মায়ের সঙ্গে এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী।

এদিন মন্ত্রিসভার বৈঠক সেরেই নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাছে যান মুখ্যমন্ত্রী। ভারতে বাঙালি হিসেবে অমর্ত্য সেনের পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ব্যক্তি যিনি অর্থনীতিতে নোবেল পেলেন। তাঁর স্ত্রী এস্থার ডুফলো ও আর অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে যুগ্মভাবে এবছর অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এমআইটি-র গবেষক। সোমবার নোবেল প্রাপক হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়। তারপরই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলাদেবীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। বাংলাকে গর্বিত করার জন্য টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। এরপর এদিন তাঁর মায়ের সঙ্গে দেখা করতে যান মমতা। ২০১১ ক্ষমতা এসে প্রেসিডেন্সির জন্য মেন্টর গ্রুপ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মেন্টর গ্রুপে অন্যতম সদস্য ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী আগামী শুক্রবার

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...