Monday, March 16, 2026

সুন্নি ওয়াকফ বোর্ডের শেষদিনের অযোধ্যা-দাবি ঘিরে বিতর্ক

Date:

Share post:

মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর অগাস্ট মাস থেকে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে দৈনিক চলা অযোধ্যা-শুনানি শেষ হল বুধবার। শেষদিন মামলার অন্যতম পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের একটি হলফনামাকে ঘিরে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। জানা গিয়েছে, সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলেছেন, অযোধ্যায় জমির অধিকার তাঁরা ছেড়ে দিতে রাজি। এর পরিবর্তে দেশের বিভিন্ন স্থানে এএসআই তালিকাভুক্ত মসজিদগুলিতে প্রকাশ্যে নমাজ পড়ার অনুমতি দেওয়া হোক। এই হলফনামার খবর প্রকাশ্যে আসতেই বিভ্রান্তি ছড়ায়। কারণ সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধাওয়ান যখন কোর্টে দাঁড়িয়ে অযোধ্যায় জমির অধিকারের পক্ষে সওয়াল করছেন, হিন্দু মহাসভার পেশ করা জমির মানচিত্র ছিঁড়ে উত্তেজনা তৈরি করছেন তখন বোর্ডের চেয়ারম্যান কীভাবে আগে থেকেই জমির অধিকার ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন? তাহলে কি অযোধ্যা-শুনানির শেষদিনে ফের মধ্যস্থতার আর্জি জানাচ্ছে সুন্নি বোর্ড? নাকি এটা প্রক্রিয়াকে বিলম্বিত করার নতুন চাল? তবে দিনের শেষে সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে, তাঁরা আদৌ জমির অধিকার ছেড়ে দেওয়ার সওয়াল করেনি। বোর্ড চেয়ারম্যান বাকি সদস্যদের সঙ্গে আলোচনা না করেই ব্যক্তিগত মতামত জানিয়েছেন যা সুন্নি ওয়াকফ বোর্ড অনুমোদন করে না। জানা গিয়েছে শেষ দিনের এই হলফনামা খারিজ করেছে সুপ্রিম কোর্টও।

আরও পড়ুন – মহারাষ্ট্রে প্রচারে গিয়ে বিরোধীদের ‘ডুবে মরা’র পরামর্শ দিলেন মোদি

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...