Wednesday, April 8, 2026

ইডেন টেস্টে মোদি-হাসিনাকে আমন্ত্রণ সিএবির

Date:

Share post:

আগামী ২২-২৬ নভেম্বর ক্রিকেটের নন্দনকাননে টেস্ট খেলবে ভারত ও বাংলাদেশ। ইডেনে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আর এই টেস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে সিএবি।

ইতিমধ্যেই সিএবির পক্ষ থেকে দুই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। খুব শীঘই তাঁদের পক্ষ থেকে সম্মতি পাওয়া যাবে বলে আশাবাদী।

প্রসঙ্গত, এর আগে সৌরভের আমলে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে ইডেনে ভারত–পাকিস্তান ম্যাচে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। ভারত ও পাকিস্তানের প্রাক্তন তারকারাও ছিলেন হাজির। এসেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যা সম্ভব হয়েছিল সৌরভের জন্য। তাই এবারও সেরকম এক দৃশ্যের সাক্ষী থাকবে সকলে, এমনটাই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...