Saturday, June 27, 2026

নাগরিকপঞ্জির সঙ্গে ভোটার তথ্য যাচাইয়ের কোনও সম্পর্ক নেই: নির্বাচন কমিশন

Date:

Share post:

এনআরসি বা নাগরিকপঞ্জির সঙ্গে ইভিপি বা ভোটার তথ্য যাচাইয়ের কাজের কোনও সম্পর্ক নেই। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। দুটি বিষয়কে গুলিয়ে ফেলে কেউ যেন অযথা আতঙ্কিত না হন। সর্বোপরি ইভিপি বা ভোটার তথ্য যাচাই কর্মসূচি বাধ্যতামূলক নয়।

নাগরিকপঞ্জির সঙ্গে ইভিপিকে গুলিয়ে দিয়ে অকারণ গুজব বা আতঙ্ক ছড়ানো যাতে না হয় সেজন্য এভাবেই সতর্ক করল ভারতের নির্বাচন কমিশন। কলকাতায় সফররত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইভিপির সঙ্গে নাগরিকপঞ্জির কোথাও কোনও সম্পর্ক নেই। দুটি বিষয়ের পার্থক্য বোঝাতে জৈন বলেন, এনআরসি বা নাগরিকপঞ্জি দেশের নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত কোনও বিষয় নয়। অর্থাৎ এনআরসির কাজ কমিশন করে না। অন্যদিকে ভোটার তথ্য যাচাই বা ইভিপির কাজ কমিশনেরই বিষয়। ভোটাররা যাতে নিজেদের তথ্য নিজেরাই অনলাইন ব্যবস্থার মাধ্যমে যাচাই করতে পারেন সেজন্য ইভিপির ব্যবস্থা। ইভিপি আদৌ বাধ্যতামূলক নয়। তবে তথ্য যাচাই করে নিলে ভোটারদেরই সুবিধা। কারণ সেক্ষেত্রে ভোটার কার্ডে নাম, ঠিকানায় ভুল বা নামের বানান ভুল ভোটাররা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। এইভাবে সরাসরি ভোটার কার্ড সংশোধন প্রক্রিয়ায় নিজেরাই যুক্ত থাকতে পারবেন। আপাতত 18 নভেম্বর পর্যন্ত ইভিপি কর্মসূচি চলবে। পরে আবার সময়সীমা বাড়তেও পারে।

আরও পড়ুন-জেএনইউর ছাত্রদের ইউনিয়ন রুমে তালা! ক্ষোভে ফুটছে পড়ুয়ারা

 

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...