Monday, June 15, 2026

মোবাইলে লাকি ড্রয়ের প্রলোভনে পা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষাধিক টাকা

Date:

Share post:

অনলাইনে ফের প্রতারণার শিকার এক দম্পতি। একটি অ্যাপে লাকি ড্রয়ের নাম করে দত্তপুকুরের ওই দম্পতির অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা হাতিয়ে নিল প্রতারকরা। তাঁদের অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লক্ষ ৬৭ হাজার টাকা খোয়া গিয়েছে। ওই দম্পতি দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন। বারাসতের সাইবার থানায় কেসটি পাঠিয়েছে দত্তপুকুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের বাসিন্দা সৌরভ হালদার ও অনামিকা হালদার গত ১৬ অক্টোবর মোবাইলে লাকি ড্রয়ের একটি মেসেজ পান। তাতে বলা হয়, তাঁরা একটি টাটা সাফারি গাড়ি জিতেছেন। পরের দিন সকালে সৌরভবাবুর মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। বলা হয়, সাড়ে তিন হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করালে নতুন গাড়ি পেয়ে যাবেন। হালদার দম্পতি এই কথায় বিশ্বাস করেননি।

শুরুতে প্রলোভনে কোনও কাজ না হওয়ায়, প্রতারকরা জানায় গাড়ি না নিলে নগদ ১২ লক্ষ ৭৬ হাজার টাকা পেয়ে যাবেন ওই দম্পতি। এর জন্য শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাঙ্কের আইএফসি কোড প্রয়োজন। যেহেতু কোনও পিন নম্বর চাইছে না, সেকারণে শুধুমাত্র অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড দিয়ে দেন দম্পতি। এরপর তাঁরা দেখেন ধাপে ধাপে তাঁদের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...