Saturday, March 21, 2026

পরপর লজে রাতভর হানা, কী মিলল?

Date:

Share post:

অসামাজিক ও অপরাধমূলক কাজকর্মের খবর ছিল আগে থেকেই, সেইমতো শনিবার রাতভর বসিরহাটের বাজার এলাকায় হোটেলগুলিতে হানা দিল পুলিশ। হাসনাবাদ থানার পুলিশকে সঙ্গে নিয়ে আধিকারিকরা রাতভর তল্লাশি চালান।

দীর্ঘদিন খবর ছিল এলাকার বেশকিছু হোটেল ও লজে মধুচক্র চলছে। গভীর রাতে আচমকাই ওই হোটেলগুলিতে পুলিশ হানা দেয়। ঘর থেকে 4 জন মহিলা ও 4 জন যুবক হাতেনাতে পাকড়াও করে পুলিশ। এঁরা হাসনাবাদ ও বসিরহাটের বিভিন্ন জায়গার বাসিন্দা। বেআইনি হোটেলগুলি ইতিমধ্যে পুলিশ সিল করে দিয়েছে। সেগুলির পুরসভার রেজিস্ট্রেশন আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ।...

টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

দলের কথাই শেষ কথা। এই কথা বলে বিরাট শৃঙ্খলার প্রচার চালান বঙ্গ বিজেপির পুরোনো নেতারা। আর সেই কেন্দ্রীয়...

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...