Saturday, March 28, 2026

শিক্ষা শিরোপা অটুট রাখল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

বাংলার শিক্ষার মুকুটে জোড়া শিরোপা। গত বছরের মতো এ বারেও ‘কিউএস র‌্যাঙ্কিংয়ে’ দেশের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। একই ভাবে গত বারের স্থান অক্ষুণ্ণ রেখে এ বারেও দেশের মধ্যে একাদশ স্থানে রয়েছে কলকাতা এবং যাদবপুর রয়েছে দ্বাদশ স্থানে। অর্থাৎ প্রাদেশিক এবং সর্বভারতীয়, দু’টি বিভাগেই নিজেদের স্থান অটুট রাখল রাজ্যের এই দুই বিশ্ববিদ্যালয়।

‘কিউএস’-এর বিচারে পরপর দু’বার বাংলার বিশ্ববিদ্যালয়গুলি সেরার শিরোপা পাওয়ায় অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে জানান,‘কিউএস ইন্ডিয়া র‍্যাঙ্কিংয়ে ২০২০-তে সরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে। এই খবর ভাগ করে নিতে পেরে আমি খুবই খুশি। প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।’

 

অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরও। এছাড়াও রাজ্যের শিক্ষামন্ত্রী অভিনন্দন জানিয়ে নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই স্বীকৃতি বাংলার মেধা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক শিক্ষানীতির প্রতিফলন।’

 

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...