Tuesday, March 24, 2026

দলবদলে পুরসভা হাতছাড়া তৃণমূলের

Date:

Share post:

ফের ঘাসফুলের হাতছাড়া পুরসভা। তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যাওয়ায় হাতছাড়া পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা। পুরসভায় সংখ্যাগরিষ্ঠ ছিল তৃণমূল। ১১ ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় শাসকদলের দখলে ছিল ৬টি আসন। ৫টি বিজেপির। কিন্তু তৃণমূল কাউন্সিলর শিবরাম দাস দলবদল করায় পুরসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় বিজেপি।

বিজেপির পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হয় তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে। আস্থা ভোটের পরে পুরসভা দখল করে বিজেপি। বিজেপির ৬জন কাউন্সিলর উপস্থিত থেকে চেয়ারম্যানের চেয়ার দখল করেন। তৃণমূলের কোনও কাউন্সিলর এদিন উপস্থিত ছিলেন না। যদিও মহকুমা শাসক এই চেয়ারম্যান নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-মোদিকে হুমকি দিতে গিয়ে ট্রোল পাক গায়িকা

 

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...