Saturday, May 30, 2026

এবার রাজ্যেও সাইবার বিধি বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

‘সাইবার-বিধি’ সংশোধন করতে চলেছে রাজ্য সরকার।

সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের কাজকর্মের সমালোচনা প্রসঙ্গে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন “আজকাল তো ফেসবুকে যে যা পারছে, যার নামে যা ইচ্ছে বলে দিচ্ছে। আমরা সেটা ক্রস চেক করছি না। আমি ডিজি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে বলবো, সাইবার ক্রাইম রুল অ্যামেন্ডমেন্ট করুন”।
মুখ্যমন্ত্রী বলেন, “মতপ্রকাশের স্বাধীনতাকে একশো শতাংশ সমর্থন করি। কিন্তু কারও নামে যা খুশি পোস্ট করে দেওয়া অন্যায়।”

প্রসঙ্গত, শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকারও মঙ্গলবার হলফনামা দিয়ে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অসত্য তথ্য তথা প্ররোচনামূলক পোস্ট বন্ধ করতে আগামী বছরের মধ্যে সোশ্যাল মিডিয়া আইনের সংশোধন করা হবে।

এদিন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বলেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের কোনও আমলার সমালোচনাও রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর গায়ে লাগে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, “আমার একজন সরকারি অফিসার সম্পর্কে কেউ বাজে কথা বললেও খারাপ লাগে। কারণ আপনি গভর্নমেন্টের ফেস। যখন আপনাকে এই কথাটা বলছে আলটিমেটলি কিন্তু আমাদের ঘাড়েই আসছে।” এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যে সাইবার-ল সংশোধনের ইঙ্গিত দিয়েছেন।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...