Saturday, April 11, 2026

এপ্রিলের মাঝামাঝি কলকাতার পুরভোট ! প্রস্তুতি চলছে

Date:

Share post:

কলকাতায় পুরভোট হতে পারে আগামী এপ্রিলের মাঝামাঝি। কলকাতা পুরসভার হঠাৎ-ব্যস্ততা দেখে এমনই আন্দাজ করছে রাজনৈতিক মহল।

কলকাতা পুরসভার মেয়র পরিষদের রুটিন মাসিক বৈঠক ছিলো বুধবার। পুরসভা সূত্রে খবর, যে সমস্ত প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি, ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করে ফেলার জন্য মেয়র পারিষদদের বলা হয়েছে। এখনই আর অন্য বড় প্রকল্পের কাজ শুরু না করারও সিদ্ধান্ত হয়েছে। মার্চের মধ্যে পুর-ঠিকাদারদের সমস্ত বকেয়া বিলও মিটিয়ে ফেলার কথা হয়েছে বৈঠকে। মেয়র এবং শীর্ষকর্তাদের এই নির্দেশ প্রকাশ্যে আসার পরই বুধবার পুরসভার সদর দফতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এপ্রিলের মাঝামাঝি কলকাতায় পুরভোট হওয়ার সম্ভাবনা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

পুরসভার শীর্ষস্তর মনে করছে, এপ্রিলে ভোটের প্রবল সম্ভাবনা। তাঁদের কথায়, বুধবারের বৈঠকে তাই যাবতীয় বকেয়া কাজ মিটিয়ে ফেলার কথা বলা হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম মেয়রের চেয়ারে বসেছেন প্রায় 10 মাস। এরই মধ্যে তিনি পুরসভার একাধিক প্রকল্পে রাজ্য সরকার ও অন্যান্য সংস্থা থেকে কত টাকা পুর-কাজে এনেছেন, কত টাকার কাজ হয়েছে, কত বাকি, সে সব নিয়ে রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষ। পুর কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপে বিরোধী কাউন্সিলররাও মনে করছেন, এপ্রিলের মাঝামাঝি পুরভোটের প্রস্তুতি নিচ্ছে শাসকদল। এদিকে, কলকাতার কোন কোন ওয়ার্ড সংরক্ষণ-বিধির আওতায় পড়ছে, তা নিয়েও রাজনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে।

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...