Friday, March 27, 2026

সিঙ্গুরে নয়া শিল্পের যাত্রা শুরু

Date:

Share post:

সিঙ্গুরে নতুন কারখানার দ্বার উদঘাটন হল। বিরোধীদের অভিযোগ, রাজ্যে নতুন বিনিয়োগ হচ্ছে না। আসছে না কোনও শিল্প। এই অভিযোগ উড়িয়ে দিয়ে এবার এক বাঙালির হাত ধরে ব্যবসা আসছে রাজ্যে। তাও আবার সেই সিঙ্গুরে যেখানে শিল্প নিয়ে একদিন রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। পালাবদল হয়েছিল ক্ষমতায়। সেই হুগলির সিঙ্গুরের বাগডাঙা ছিনামোড়ে নতুন কারখানার উদ্বোধন হল।

কারখানার কর্ণধার মোহিত দত্ত জানান, ধনতেরাসের দিনে কারখানাতে পুজো হয়। রাস্তা তৈরির জন্য যে বিটুমিন দেওয়া হয় সেটাই তৈরি করা হবে সেখানে। জেলায় এই ধরনের কারখানা নেই, ফলে জেলা সহ রাজ্যের যে কোনও প্রান্তে এখান থেকে পিচ সাপ্লাই করা যাবে বলে আশা মোহিত দত্তের। এতে জেলাবাসীর খরচ অনেক কমে যাবে বলে মত তাঁর। এছাড়াও প্রায় তিনশো মানুষের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন কারখানার মালিক।

Related articles

ভোটের আবহেই বিজেপিতে অরিন্দম, লড়বেন ভোটে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই...

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...