Saturday, March 21, 2026

শুক্রবারও চলবে দুর্যোগ, কালীপুজোর দিন কেমন থাকবে আবহাওয়া? এক ক্লিকে দেখে নিন

Date:

Share post:

শুক্রবারও দিনভর চলবে বৃষ্টি। সারাদিন আকাশ থাকবে মেঘলা। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। কখনো কখনো ভারী বৃষ্টি।

অর্থাৎ, কালীপুজোর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনও আকস্মিক বদলের সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার হবে কালীপুজোর দিন অর্থাৎ রবিবার সকাল থেকে। শনিবার কমে আসবে বৃষ্টির দাপট।

তবে আজ, শুক্রবার উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এমনটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া পূর্বাভাসে।

অন্ধ্রপ্রদেশের উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, তা বৃহস্পতিবার কিছুটা সরে গিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে। ফলে এ রাজ্যে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বায়ুমণ্ডলে, তার কোনও হেরফের হচ্ছে না। তাই আজও চলবে একইরকম বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবারের চেয়ে সামান্য উন্নতি হওয়ার সুযোগ থাকলেও মেঘলা এবং ঝিরঝিরে বৃষ্টি জারি থাকবে।

আবহাওয়া দপ্তর সূত্রে আরও বলা হয়েছে, এই নিম্নচাপের প্রভাব কেটে গেলে হেমন্তের পরিচিত ঝকঝকে রোদের দেখা মিলবে। কলীপুজোর দিনে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই এখনও পর্যন্ত স্পষ্ট রয়েছে।

Related articles

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...