Friday, March 27, 2026

ঘরের ছেলেকে রাজকীয় সম্বর্ধনা সিএবির, অতিথি তালিকায় আজহার-লক্ষ্মণ

Date:

Share post:

সদ্য বিসিসিআই সভাপতি হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘরের ছেলের প্রেসিডেন্ট হওয়া নিয়ে সিএবিতে শুক্রবার ছিল কার্যত সাজো সাজো রব। অতিথি তালিকায় ছিলেন মহম্মদ আজহারউদ্দিন ও ভিভিএস লক্ষণ।

 

একসময় সিএবির প্রশাসকের ভূমিকায় দেখা গিয়েছিল মহারাজকে। আজ তাঁকেই সিএবি সম্বর্ধনা দিল বিসিসিআইয়ের সভাপতি হওয়ার জন্য। তাই স্বভাবতই নস্টালজিক হয়ে পড়েছিলেন সৌরভ।

একইসঙ্গে যখন আজহারউদ্দিনকে নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন দুই কিংবদন্তি ক্রিকেটারের কথায় স্মৃতিচারণা হচ্ছিল, যা এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি করে। সিএবির তরফ থেকে সৌরভের হাতে স্মারক তুলে দেওয়া হয়, যাতে তাঁর ছবি খোদাই করা রয়েছে।

বেহালা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআইয়ের মসনদে বসার কাহিনি মোটেই সহজ ছিল না। তাই মহারাজের ‘দাদাগিরি’-কে এদিন কুর্নিশ জানিয়েছে আপামর ক্রিকেটপ্রেমী।

সৌরভের হাত ধরে ভারতীয় ক্রিকেট উন্নতির শিখরে আরও পৌঁছাবে, এমনটাই মত লক্ষ্মণের। আর ভিভিএসের সুরে সুর মেলান আজহারউদ্দিন। সব মিলিয়ে ক্রিকেটের নন্দনকাননে শুক্রবারে সন্ধ্যেতে ছিল কার্যত চাঁদের হাট। সিএবিতে সৌরভের প্রশাসকের ‘দাদাগিরি’ সকলেই দেখেছেন। বিসিসিআইয়ের আগামী দশ মাস কেমন ‘দাদাগিরি’ করেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’, এখন সেটাই দেখার।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...