Saturday, June 20, 2026

আই লিগ শুরু ৩০ নভেম্বর, সম্প্রচার নিয়ে এখনও দোলাচাল

Date:

Share post:

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে আই লিগ। শুক্রবার বৈঠক শেষে এমনটাই জানানো হয়েছে। তবে শুরুর দিন ঘোষণা হয়ে গেলেও টিভি সম্প্রচার নিয়ে এখনও প্রশ্নের উত্তর অধরাই রয়ে গেল। তবে আগামী সপ্তাহের মধ্যেই টিভি সম্প্রচারের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, আগে জানা গিয়েছিল যে, এ বছরের আই লিগ শুরু হবে ১৬ নভেম্বর। কিন্তু বিভিন্ন ক্লাব ফেডারেশনকে চিঠি দিয়ে জানায় যে, উৎসবের মরশুমে বিয়ান ভাড়া অনেক বেশি থাকে ও টিকিট পেতে অসুবিধে হবে। তাই দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এখন একটাই প্রশ্ন ফুটবলমহলে যে, কোন টিভি চ্যানেলে সম্প্রচার হবে আই লিগ?

আরও পড়ুন – বৃষ্টিস্নাত যুবভারতীতে দুরন্ত জয় এটিকের

এই প্রশ্নের উত্তর এখনও না মিললেও জানা যাচ্ছে যে, নতুন টিভি চ্যানেল দেখানো হবে এই মরশুমের আই লিগ। এফএসডিএল-এর পক্ষ থেকে জানানো হয়, ‘স্টার’ এবং ‘ডি স্পোটর্স,’ দু’জনের সঙ্গে কথা চলছে। পরবর্তী সপ্তাহে ঠিক হবে কোথায় লিগ দেখা যাবে। তারপর চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা করে হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’, থিমে-ইলিশে-প্রদর্শনীতে আপ্লুত মন্ত্রীও

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...