Saturday, June 27, 2026

খড়গপুরে তৃণমূলকে সমর্থনের দাবি জানিয়ে সোনিয়াকে চিঠি মান্নানের

Date:

Share post:

রাজ্য বিধানসভায় কংগ্রেস দলনেতা তিনি। প্রয়োজনীয় সদস্য সংখ্যা নিয়ে প্রশ্ন থাকলেও, তিনিই বিরোধী দলনেতা। তিনি আবদুল মান্নান।

রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আগামী 25 নভেম্বর। বামেদের সঙ্গে জোট বেঁধেই কংগ্রেস এবার তিন কেন্দ্রে আসন সমঝোতা করেছে। কালিয়াগঞ্জ আসনে বামেরা সমর্থন করবে কংগ্রেসকে। কংগ্রেস করিমপুর আসনে বামপ্রার্থীকে ভোট দিতে বলবে।
এরপর বাকি থাকে খড়গপুর-সদর আসনটি। দীর্ঘদিন এই আসন থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ‘চাচা’ জ্ঞানসিং সোহনপাল। 2016-র ভোটে তিনি হেরে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছে। দিলীপবাবু এর পর লোকসভায় মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হওয়ার কারনেই এই কেন্দ্রে উপনির্বাচন। মূলত কংগ্রেস প্রভাবিত এই খড়গপুর-সদর কেন্দ্রে এখনও কিছু ভোট আছে কংগ্রেসের। কিন্তু সকলকে বিস্মিত করে খড়গপুর সদর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করার দাবি জানিয়ে AICC চেয়ার পার্সন সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন আবদুল মান্নান। সোনিয়া গান্ধীকে মান্নান জানিয়েছেন, খড়গপুর সদর কেন্দ্রে দল এখন দুর্বল হয়ে গিয়েছে। তাই বিজেপিকে আটকাতে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করুক কংগ্রেস।

মান্নান এ রাজ্যে বাম-কং জোটের সমর্থক। তিনি নিজেই কালিয়াগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থীকে বামেদের সমর্থনের কথা সোনিয়াজিকে জানিয়েছেন। প্রশ্ন উঠেছে, খড়গপুর সদর কেন্দ্রে কংগ্রেস এখন দুর্বল হয়েছে ধারনা হলে, তিনি বামেদের ওই আসন না ছেড়ে তৃণমূলকে ছাড়তে চাইছেন কেন? জোটসঙ্গী বামেরা কি মান্নানের এই প্রস্তাবকে সমর্থন করে তাদের সব ভোট প্রকাশ্যেই তৃণমূলকে দিতে রাজি ? রাজি না হলে তো বামেরা ওই কেন্দ্রে নিজেদের প্রার্থী দিয়েও দিতে পারে। তাহলে কোন ভরসায় মান্নান এই দাবিতে চিঠি দিলেন দলনেত্রীকে? অন্দরের খবর, মান্নানের এই প্রস্তাব সরাসরি খারিজ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আজ-কালের মধ্যেই খড়গপুর সদর কেন্দ্রে দলের প্রার্থীর নাম ঘোষনা করবে কংগ্রেস। প্রদেশ নেতাদের প্রশ্ন, কংগ্রেস, সিপিএম না তৃণমূল, আবদুল মান্নান ঠিক কোন দলে আছেন?

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...