Friday, June 19, 2026

ব্রেক্সিট পিছিয়ে গেল ৩ মাস!

Date:

Share post:

ব্রেক্সিট প্রক্রিয়া পিছল। ৩১ অক্টোবরের পরিবর্তে সময় সীমা বেড়ে হল ৩১ জানুয়ারি। ব্রেক্সিট খসড়া হাউস অফ কমন্সে পেশ করে তিন দিনের আলোচনার শেষে ৩১ তারিখেই ইতি টানতে চেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু ভোটে হেরে গিয়ে বাধ্য হন সিদ্ধান্ত পিছিয়ে দিতে। আবেদন করেন ইউরোপীয় ইউনিয়নকে। তাঁর আবেদন মঞ্জুর করেছে ইইউ। আবেদন নিয়ে দীর্ঘ আলোচনার দাবি জানান ব্রিটিশ এমপিরা। এ-র মধ্যে বরিসের দলের এমপিরাও আছেন। তাঁদের বক্তব্য, বিষয়টি জটিল এবং প্রভাব সুদূরপ্রসারী। তাই প্রত্যেক সদস্যের বক্তব্যের চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন আছে।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...