Sunday, April 12, 2026

৭ মাসে ১৪ শৃঙ্গ জয়, নয়া রেকর্ড নেপালি পর্বতারোহীর

Date:

Share post:

নতুন রেকর্ড গড়লেন নেপালি পর্বতারোহী নির্মল পুর্জা।মঙ্গলবার তিনি বিশ্বের সর্বোচ্চ ১৪ শৃঙ্গে ওঠার সময়ের রেকর্ড ভেঙেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে নির্মল পুর্জা এ নিয়ে পোস্টও করেছেন।

পোস্ট বলছে, নির্মল পুর্জা ১৪টি পর্বতে আরোহণ করেছেন। সাত মাসে তিনি ২৬ হাজার ২৫০ ফুট উচ্চতায় আরোহণ করেছেন। এর আগে আট মাসে এতটা উঁচুতে ওঠার রেকর্ড রয়েছে।

প্রথম পর্বে মাত্র এক মাসের মধ্যে পুর্জা প্রথমে অন্নপূর্ণা, ধোলাগিরি, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লৎসে ও মাকালুতে আরোহণ করেন। এক মাস পর তিনি পাকিস্তানে যান। সেখানে তিনি নানগা পর্বতের ৮ হাজার ১২৫ মিটার উঁচুতে আরোহণ করেন।

লক্ষ্য পূরণে পুর্জা পাকিস্তানের সর্বোচ্চ পাঁচটি শৃঙ্গে আরোহণ করেন। এর মধ্য আছে গশেরব্রাম ১, গশেরব্রাম ২ এবং কে টু। ২৩ দিন পর পুর্জা দ্বিতীয় পর্বে পঞ্চম পাহাড় ব্রড পিকের চূড়ায় আরোহণ করেন।

গত সেপ্টেম্বরে পুর্জা পাহাড়ে চূড়ান্ত পর্বের আরোহণ করেন। মাত্র এক সপ্তাহে তিনি চো ওয়িউ ও মানাসলুর চূড়ায় ওঠেন।

শেরপারা বেশির ভাগ নেপালি। তাঁরা বিদেশি আরোহীদের গাইড হিসেবে কাজ করেন। পুর্জা বলেন, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলো আছে নেপালে। অনেক ভালো ভালো আরোহী আছেন। কিন্তু তাঁরা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এই কৃতিত্ব গড়ার পর পুর্জা বলেন, নেপালের ভবিষ্যৎ আরোহীদের তাঁর রেকর্ড ভাঙতে তিনি উৎসাহী করবেন।

আরও পড়ুন-রঞ্জন গগৈর চেয়ারে বসবেন ৬৩ বছরের শরদ বোবদে

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...