Saturday, June 20, 2026

শেষরক্ষা হল না, উদ্ধার হল সুজিতের নিথর দেহ

Date:

Share post:

প্রিন্স হতে পারল না সুজিত। তিনদিন চেষ্টার পরেও তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না। মঙ্গলবার সকালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে গর্ত থেকে উদ্ধার হল দু বছরের সুজিত উইলসন দেহ।

উদ্ধারকারী দলের তরফে তামিলনাড়ুর পরিবহন দফতরের মুখ্যসচিব জে রাধাকৃষ্ণণ জানান, শিশুটির দেহে পচন ধরেছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।
শুক্রবার, বাড়ির সামনে খেলতে খেলতে গিয়ে ৬০০ ফুট গভীর গর্তে পড়ে যায় ২ বছরের সুজিত উইলসন। তারপর থেকেই শুরু হয় ম্যারাথন উদ্ধারকাজ। যে কূপে সুজিত পড়ে গিয়েছিল, তার সমান্তরালে এক মিটার চওড়া একটি সুড়ঙ্গ খুঁড়ে শিশুটিকে বের করে আনার পরিকল্পনা করা হয়। কিন্তু অত্যন্ত রুক্ষ এবং পাথুরে জমি হওয়ায় সুড়ঙ্গ কাটতে বেগ পেতে হয় উদ্ধারকারীদলকে।

প্রথমে সুজিত ২৬ ফুট নীচে আটকে গিয়েছিল। সেই সময় তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু সেই সময় আচমকাই কূপের অনেকটা গভীরে পড়ে যায় শিশুটি। অনুমান, প্রায় ৯০ ফুট নীচে আটকে যায় সে।
উদ্ধারকারী দলের কর্মীদের আশা ছিল, ১২ ঘণ্টার মধ্যেই সুজিতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা যাবে। কিন্তু শেষরক্ষা হল না।

সোমবার রাত থেকেই দুর্গন্ধ আসা শুরু হয়। তারপরেই গর্ত করা থামিয়ে দেন উদ্ধারকারীরা। মঙ্গলবার, সকালে ছোট্ট সুজিতের দেহ উদ্ধার হয় গর্ত থেকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...