Thursday, June 18, 2026

বিদেশী সাংসদদের কাশ্মীর ভ্রমণ! ট্রাম্পকে দেওয়া মোদির শর্ত!

Date:

Share post:

ইউরোপীয় ইউনিয়নের এমপিদের কাশ্মীর সফর নিয়ে রাজনৈতিক মহল উত্তাল। ফ্রান্স, স্লোভাকিয়া, জার্মানি, বেলজিয়াম সহ বিভিন্ন দেশের এমপিরা এই দলে রয়েছেন। আর এই সফরের বিরোধিতায় সব বিরোধী দল একাট্টা। মোদি সরকার সংসদীয় গণতন্ত্রকে হাস্যকর জায়গায় নিয়ে এসেছেন, বক্তব্য বিরোধীদের। কেউ কেউ বলছেন, আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোদি এই শর্ত দিয়ে এসেছিলেন। কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়ানোর এটাই ছিল মার্কিনি শর্ত। এখন নরেন্দ্র মোদি সেই শর্ত পালন করছেন! শর্তের আর কী কী রয়েছে তা আগামিদিনে প্রকাশিত হবে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষের ট্যুইট করে বলেছেন, নিজের দেশের নেতারা কাশ্মীরে যেতে পারেন না, কিন্তু বিদেশী এমপিরা গাইড নিয়ে যেতে পারেন। আসলে এই ঘটনা প্রমাণ করছে, কাশ্মীরের আসল অবস্থা কী? কতটা ভয়ের পরিবেশ রয়েছে সেখানে।

শুধু কংগ্রেস নয়, বিজেপির প্রতি তথাকথিত দুর্বল মায়াবতীও ট্যুইট করে এক হাত নিয়েছেন। বলেছেন, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভারতের নেতাদের কাশ্মীরে ঢুকতে দেওয়া উচিত ছিল সরকারের। গণতন্ত্রের পক্ষে তা যথাযথ হতো। দেশের নেতাদের আটকে, বিদেশী রাজনীতিকদের কাশ্মীর ঘুরিয়ে আনায় আর যাই হোক উপত্যকার মানুষের কোনও ভাল কিছু হবে না।

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আর এক কদম এগিয়ে বলেছেন, ভারতের সার্বভৌমত্ব আর গণতন্ত্রকে উপেক্ষা করা হল। দেশের সাংসদদের কাশ্মীরে ঢুকতে দেওয়া হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঘরবন্দি করে রাখা হয়, আর বিদেশী সাংসদরা গাইড নিয়ে ঘুরতে পারেন। এটা ভারতের রাজনীতিতে কলঙ্কের দিন।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...