Sunday, April 12, 2026

বেসুরে ইউরোপিয়ান সাংসদ, সঙ্গে খোঁচা উদ্ধব ঠাকরেরও

Date:

Share post:

এবার দেশের বিরোধীদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সাংসদরা গলা মিলিয়ে একই সুরে বক্তব্য রাখলেন। পরিষ্কার ভাষায় তাঁরা বললেন, বিদেশি প্রতিনিধিদের মতো ভারতের বিরোধী দলের নেতাদেরও উপত্যকায় আসতে দেওয়া উচিত। এখানে যে যথেষ্ট অসামঞ্জস্যতা রয়েছে, তা আমরা এসে বুঝেছি। ফলে ঘটা করে বিদেশিদের কাশ্মীরে এনে কেন্দ্রর যে মুখ পুড়ল তা বলার অপেক্ষা রাখে না।

ইউরোপিয়ান ইউনিয়ানের পক্ষে নিকোলাস ফেস্ট বলেন, আমাদের যদি এখানে প্রবেশ করতে দেওয়া হয়, তাহলে ভারতের নেতাদেরও সেই অনুমতি দেওয়া উচিত। এখানকার পরিস্থিতি সরকারের পরিষ্কারভাবে মানুষকে জানানো উচিত। বিদেশি ২৯ সাংসদদের কাশ্মীরে যাওয়া নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় বিদ্ধ সরকার। রাহুল গান্ধি থেকে মায়াবতী, সীতারাম ইয়েচুরি থেকে উদ্ধব ঠাকরে সকলেই সরকারের সিদ্ধান্তে মুখর। উদ্ধব তো এক কদম এগিয়ে বলেছেন, ট্রাম্পকে কী এই কথাই দিয়ে এসেছিলেন মোদি? কাশ্মীরে জাতীয় পতাকা তোলার পর আমরা গর্বিত হয়েছিলাম। সরকার বলেছিল, উপত্যকা ঠিকই আছে। যদি ঠিকই থাকে, তাহলে কেন বিদেশি প্রতিনিধিদের সেখানে পাঠাতে হল?

আরও পড়ুন-ফোনের বদলে স্টোন! বিজেপি সাংসদের সঙ্গে প্রতারণায় ধৃত ডেলিভারি বয়

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...