Sunday, April 12, 2026

জঙ্গিদের টার্গেট এবার বিরাট কোহলি, নিরাপত্তা বাড়লো টিম- ইন্ডিয়া’র

Date:

Share post:

জঙ্গি নিশানায় এবার বিরাট কোহলি।

লস্কর-ই-তৈবা সরাসরি NIA বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে চিঠি দিয়ে এই হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে৷ এর আগে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ-সহ দেশের একাধিক শীর্ষস্তরের লোকজন লস্কর-ই-তৈবার নিশানায় ছিল। সেই তালিকায় লস্কর এবার ঢুকিয়ে দিলো ভারতের ক্রিকেট অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিকেও।এই চিঠি পেয়েই নিরাপত্তা বাড়ানো হয়েছে টিম- ইন্ডিয়ার।

দেশের মাটিতে আসন্ন বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক দিনরাত টেস্ট ক্রিকেটের আগে বিরাট কোহলিকে এভাবে হুমকি দেওয়ায় কার্যত চিন্তার ভাঁজ পড়েছে BCCI-এর কপালে। NIA-র তরফে BCCI-কে সতর্ক করার পর ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড৷ আগামী 22 নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও বাংলাদেশের দিন রাতের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট৷ এই প্রথম গোলাপি বলে আন্তর্জাতিক দিন- রাতের টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হতে চলেছে দেশের মাটিতে৷ এই ম্যাচ নিয়ে BCCI-এর প্রস্তুতি জোর কদমে। তার আগেই এ ভাবে ভারতের ক্যাপ্টেন হুমকি পাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগে BCCI কর্তারা।

আরও পড়ুন-শেষরক্ষা হল না, মৃত্যু হল জঙ্গি হামলায় আহত ষষ্ঠ শ্রমিকের

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...