Wednesday, June 17, 2026

সিবিআই জেরার পরেই কেন তৃণমূলমুখী শোভন?

Date:

Share post:

নারদের পর সারদাকান্ডে শোভন চট্টোপাধ্যায়কে গত সপ্তাহেই জেরা করেছিল সিবিআই।

তার পরেই হঠাৎ বৈশাখীকে দেখা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বিজয়া করতে যেতে।
ঠিক তার পরেই শোভন ভাইফোঁটা নিতে দিদির বাড়ি। যেখানে গতবারও শোভন যান নি।
এটা কি নেহাত কাকতালীয়; নাকি এর পেছনে সিজিওজনিত কোনো অলিখিত ফ্যাক্টর কাজ করছে?
এবিষয়ে কেউ একটি শব্দও বলেন নি। ফলে সত্যমিথ্যে যাচাইয়ের প্রশ্ন নেই। কিন্তু টাইমিং থেকে নানা জল্পনা ছড়িয়েছে।
একটি সূত্রের খবর, সিবিআইর প্রশ্নগুলি শোনার পর শোভন তার গুরুত্ব বুঝে সংশ্লিষ্ট কয়েকজনকে জানিয়েছেন। কীভাবে এবং কার ঘাড়ে দায় চাপিয়ে এসব এড়ানো যায়, তা নিয়েও কথা হচ্ছে। তাছাড়া সিবিআই বেশি এগোলে যাতে মনে না হয় শোভন কিছু বলেছেন, তাই ক্যামোফ্লেজিংও দরকার।
অন্যদিকে শোভনশিবির কখনই এসব মানছে না। বলছে এসব মিথ্যে। তাদের বক্তব্য রাজনৈতিক কারণেই আবার দিদির কাছে ফিরছেন শোভন।
তিনি কি এখনই দলেই ফিরবেন, না কি ব্যক্তিগত সম্পর্ক রেখে আপাতত একটু সময় নিয়ে বিভ্রান্তি ছড়াবেন, তা এখনও স্পষ্ট নয়।
তবে যা হালচাল, বিজেপিতে আর শোভনের জায়গা নেই, এটা স্পষ্ট হতে চলেছে। ভবিষ্যতে তৃণমূলেই ফিরতে হবে শোভনকে।

Related articles

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...