Saturday, June 27, 2026

বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী ও ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, ৩১ অক্টোবর স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী টুইট বার্তায় লিখেন, “সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকীতে অন্তরের শ্রদ্ধা। শক্তিশালী ও সংঘবদ্ধ ভারত গড়তে আমাদের সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে। বৈচিত্রের মধ্যে ঐক্য – এই মন্ত্রই আমাদের পাথেয় হওয়া উচিত।”

একইসঙ্গে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। তাঁকেও শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে জানাই অন্তরের শ্রদ্ধা। দেশের প্রতি ওঁনার অবদান এবং ১৯৭১ সালের যুদ্ধের সময় ওঁনার নেতৃত্ব ছিল অসামান্য।”

পাশাপাশি, কিংবদন্তি সঙ্গীত পরিচালক শচীনদেব বর্মনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অমর একটি গানের পংক্তি তুলে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি সব ভুলে যাই তাও ভুলিনা বাংলা মায়ের কোল…। প্রবাদপ্রতিম সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মণের মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...