Wednesday, June 17, 2026

কুলভূষণ-কাণ্ডে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, মত আন্তর্জাতিক আদালতের

Date:

Share post:

ফের কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে অপমানিত পাকিস্তান। অভিযোগ, ভিয়েনা কনভেনশনের নিয়ম লঙ্ঘন করেছে পাক সরকার। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট আবদুলওয়াকি ইউসুফ একথা জানিয়েছেন। বুধবার তাঁদের রিপোর্ট রাষ্ট্রসংঘের কাছে জমা দিয়েছেন তিনি।

‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণের মৃত্যুদণ্ড রদ করেছে আন্তর্জাতিক আদালত। ভারতকে কুলদীপের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুবিধা দিতেও বলেছিল তারা। তেসরা সেপ্টেম্বর কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়া। বৈঠক শেষে বিদেশমন্ত্রক জানায়, চাপে পড়ে পাকিস্তানের শেখানো কথা বলতে বাধ্য হয়েছেন কুলভূষণ। এরপরেই পাকিস্তানের তরফে জানিয়ে দেওয়া হয়, আর কোনও ভারতীয় কূটনীতিককে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানান, কুলভূষণের ক্ষেত্রে ভারত আর কোনও কনসুলার অ্যাকসেস পাবে না।

আরও পড়ুন – ত্রিপুরায় ফের নিগৃহীত অসুস্থ বাদল চৌধুরী

গত তিন বছর ধরে কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেস চেয়ে আসছে ভারত। কিন্তু তা মানতে চায়নি পাকিস্তান। পরে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ে পাকিস্তানের। জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকে অবশ্যই কনস্যুলার অ্যাকসেস দিতে হবে।

এবার পাকিস্তানের এই সিদ্ধান্তকেও কটাক্ষ করে আন্তর্জাতিক আদালত। তাদের মতে, ভিয়েনা কনভেনশনের নিয়ম লঙ্ঘন করেছে পাক সরকার। এবার পাক সরকারের মনোভাব বদলায় কি না সেটাই দেখার।

আরও পড়ুন – ভূস্বর্গ ভ্রমণে বিলেতি

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...