Thursday, June 18, 2026

ভক্তদের আবদার মেটালেন মহারাজ

Date:

Share post:

অনেকগুলো বছর কেটে গিয়েছে তিনি বাইশ গজকে ‘আলভিদা’ জানিয়েছেন। কিন্তু তাও আজও তাঁর প্রতি সকলের ভালবাসা যেন একইভাবে বিদ্যমান। শুধু অনুরাগীদের ভালবাসাই নয়, খবরের লাইমলাইটেও তাঁকে সব সময় দেখা যায়। আর এখন তো তিনিই ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা। ঠিক ধরেছেন। কথা হচ্ছে ভারতের প্রাক্তপ্ন অধিনায়ক তথা বিসিসিআইয়ের নয়া সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তাঁর ফ্যানের সংখ্যা দিন দিন বাড়ছে বই কমছে না। তার প্রমাণ মিলেছে বেঙ্গালুরু বিমানবন্দরে।

আরও পড়ুন – দিল্লির দূষণে খেলবেন না, সৌরভকে অনুরোধ পরিবেশবিদদের

বুধবার এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকের পর ফেরার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে ভক্তদের সমাগমে আপ্লুত হয়ে পড়েন সৌরভ। এমনকি তাঁর ভক্তকূলের সঙ্গে সেলফিও তোলেন মহারাজ। সকলের আবদার মহারাজ মেনে নেওয়ায় খুশি সকলেও।

তবে এখানেই শেষ নয়, সেইসব সেলফি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্টও করেছেন সকলের প্রিয় ‘দাদা’। ক্যাপশনে সৌরভ লেখেন, ‘বেঙ্গালুরু বিমানবন্দরে চেক ইন করার সময়… মানুষের ভালবাসা ও কৃতজ্ঞতা।’ মুহূর্তের মধ্যে বিসিসিআই প্রেসিডেন্টের পোস্ট করা সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন – তিন ক্রিকেট কর্তাদের সাসপেন্সন বিতর্ক নিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...