Thursday, April 2, 2026

শোভনের নিরাপত্তা ফেরাচ্ছে নবান্ন

Date:

Share post:

আরও একধাপ এগিয়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা। কলকাতার মেয়র ও মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেও ওয়াই প্লাস ক্যাটাগরির পুলিশি নিরাপত্তা ছিল তাঁর। কিন্তু তিনি শিবির বদলে বিজেপিতে যোগ দিতেই নিরাপত্তা সরিয়ে নেয় নবান্ন। মঙ্গলবার, ভাইফোঁটার দিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তাঁর এক সময়ের প্রিয় কানন। তৃণমূল নেত্রীর থেকে ভাইফোঁটাও নেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, তাঁকে কাজে ফিরতে বলেন মমতা। এই ঘটনার তিনদিন যেতে না যেতেই, শোভনকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ফিরিয়ে দিল নবান্ন। রাজনৈতিক মহলের মতে, এবার কাননের তৃণমূলে ফেরা শুধু এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন-দিল্লিতে জার্মান চ্যান্সেলর, মোদির সঙ্গে কাশ্মীর নিয়ে হবে আলোচনা

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...