Wednesday, June 17, 2026

এবারের বাংলাদেশ বইমেলা মোহরকুঞ্জে, আসছেন ওপারের বিদেশমন্ত্রী

Date:

Share post:

মোহরকুঞ্জে আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে নবম বাংলাদেশ বইমেলা। বইমেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। এ ছাড়াও থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কবি শঙ্খ ঘোষ, বাংলাদেশের সামসুজ্জামান খান, আরিফ হোসেন-সহ কবি সাহিত্যিকরা। আগামী বছর বাংলাদেশের মুক্তিসূর্য বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালনের সূচনা হবে। সেই অনুষ্ঠানকে সামনে রেখেই এ বছর বইমেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান জানিয়েছেন, 10 দিনের এই বইমেলায় এ বার প্রায় 80টি প্রকাশনা সংস্থা যোগ দেবে। গত বার যোগ দিয়েছিল 60টি প্রকাশনা সংস্থা।

বইমেলার পাশাপাশি 10 দিন ধরেই চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এখনই ভাবনাচিন্তা শুরু করেছেন বইমেলার উদ্যাক্তারা। আগামী বছর এই বইমেলার নাম দেওয়া হবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ বইমেলা’।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...