Sunday, April 12, 2026

তৃণমূলে শোভন কাজ শুরু করবেন 7 নভেম্বর? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

এবার পুরোনো দল তৃণমূল কংগ্রেসেই সক্রিয় হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। যেখানে ছেড়েছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করতে পারবেন কি’না, তা এখনও নিশ্চিত না হলেও, তাঁর সরাসরি তৃণমূলের মূলস্রোতে ফেরা কার্যত নিশ্চিত।

সবকিছু ঠিক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আগামী 7 নভেম্বরের দলীয় বৈঠকে শোভন উপস্থিত থাকছেন।
দলীয় বিধায়কদের ওই বৈঠকে তৃণমূলের পরবর্তী কর্মসূচি স্থির করার পাশাপাশি পুরভোট নিয়েও বার্তা দেবেন তৃণমূলনেত্রী।
গতবছরের নভেম্বর মাসে মেয়র ও মন্ত্রীর পদ ছেড়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন শোভন নিজেই। এর পর দিল্লি গিয়ে বিজেপিতেও যোগ দিয়েছিলেন তিনি। ভাইফোঁটার দিন কালীঘাটে নেত্রীর বাড়িতে গিয়ে ফোঁটা নেওয়ায় তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন যে নিশ্চিত তা মোটামুটি বুঝেছে দলের নেতাকর্মীরা। সেই কারনেই আগামী 7 তারিখের দলীয় বৈঠকে তাঁর উপস্থিতি নিশ্চিত বলেই ধরে নেওয়া হয়েছে।
মেয়র বা মন্ত্রী তিনি এখন নন। তবে শোভন এখনও তৃণমূলের বিধায়ক ও কলকাতার কাউন্সিলর। তাই আইনগতভাবে জনপ্রতিনিধি হিসেবে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তাই বিধায়কদের এই বৈঠকে ডাকা হতে পারে তাঁকেও। আগামী বছরেই রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে কলকাতা পুরসভার নির্বাচনও হতে চলেছে। দলের একাংশের মতে, সাংগঠনিক প্রস্তুতির সঙ্গেও তিনি যুক্ত হতে পারেন। সেই প্রক্রিয়াই শুরু হতে পারে আগামী 7 নভেম্বর।

Related articles

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...