Friday, June 5, 2026

মুখ্যমন্ত্রীই বলছেন দিল্লি গ্যাস চেম্বার! শুরু নানা নিষেধাজ্ঞা

Date:

Share post:

রাজধানী দিল্লি একটা গ্যাস চেম্বার। রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই সে কথা বলছেন। তবে এই দূষণের দায় তিনি চাপাচ্ছেন পাঞ্জাব-হরিয়ানাকে। ইতিমধ্যে দিল্লির দূষণ সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে। হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে রাজধানীতে। সিভিআর প্লাস জোনে নেমেছে দিল্লির বায়ু দূষণের মাত্রা। সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪৫৯। জরুরি নির্দেশ দিয়ে সরকার জানিয়েছে দিল্লি,গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদে ৫ নভেম্বর পর্যন্ত কোনও নির্মাণ কাজ করা যাবে না। স্কুলে ছুটি দেওয়া হয়েছে। দিল্লি এনআরসি এলাকায় শীতকালে কোনও বাজি পোড়ানো যাবে না। যেখানে সেখানে বন বাদাড়ে আগুন লাগানো যাবে না। ডিজেল জেনারেটর বন্ধ রাখতে হবে। কিন্তু এত বাধানিষেধের পরেও দূষণ আগামী ৪৮ ঘণ্টায় কতখানি কমবে সে নিয়ে সন্দিহান প্রশাসনের লোকেরাই। সকালের দিকে কিংবা গভীর রাতে দূষণ সামান্য কমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চরম সীমায় পৌঁছচ্ছে। ফলে ঘুম ছুটেছে প্রশাসনের। যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি।

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...