Friday, June 19, 2026

নজরুল মঞ্চের সম্মেলনে মুখ্যমন্ত্রী, আশায় বুক বাঁধছেন পার্শ্বশিক্ষকরা

Date:

Share post:

আগামী ২০ নভেম্বর নজরুল মঞ্চে রাজ্যের পার্শ্বশিক্ষকদের নিয়ে সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এর আগে ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরেই এরকম একটি সম্মেলন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। সেই সম্মেলনই এবার হবে। এটা নিয়ে পার্শ্বশিক্ষকরা আশায় বুক বেঁধেছেন।

পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের অন্যতম আহ্বায়ক ভগীরথ ঘোষ আশাবাদী সেই বৈঠকে কল্পতরু হয়ে উঠবেন মুখ্যমন্ত্রী। মানবিক মুখ্যমন্ত্রী সেখানে নিশ্চয় পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামো ঘোষণা করবেন বলে মনে করছেন তাঁরা। প্রসঙ্গত, গত বছরই পার্শ্বশিক্ষকদের বেতন কয়েক হাজার টাকা বাড়িয়েছিল সরকার। তবে তাঁদের আরও কিছু দাবি আছে, এই বৈঠকে সেগুলি তাঁরা তুলে ধরতে চান মুখ্যমন্ত্রীর সামনে।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...