Monday, April 6, 2026

গোয়েন্দাদের র‍্যাডারে পাক জঙ্গিদের আত্মঘাতী হামলার ছক

Date:

Share post:

ভারতে জোরদার হামলা করতে ফের দুই জঙ্গিগোষ্ঠী উঠে পড়ে লেগেছে। দেশের গোয়েন্দা সংস্থার কাছে খবর, জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হামলার ছক কষছে। ভারতে জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রয়েছে তারা। হামলার নেতৃত্ব দেওয়ার জন্য বাহাওয়ালপুরের জইশ হেডকোয়ার্টারের কমান্ডার ওসমান আলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর লস্করের দায়িত্ব দেওয়া হয়েছে আবু জাহেলকে। এই গোষ্ঠী আবার আত্মঘাতী বিস্ফোরণের ছকে রয়েছে। ইতিমধ্যেই দুই গোষ্ঠী ভারত-পাক নিয়ন্ত্রণ রেখায় প্রচুর পরিমাণে জঙ্গিদের মোতায়েন করে রাখা শুরু করেছে। যেহেতু শীতকালে সেনা পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসে, সেই কারণে ওই সময় অনুপ্রবেশ এবং হামলার সময় হিসেবে বেছে নিয়েছে জঙ্গিরা। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরেই পাক সেনা জঙ্গিদের মদত দিয়ে ভারতকে অশান্ত করতে করার পরিকল্পনা করছে। ভারতীয় সেনাবাহিনী অবশ্য পাল্টা প্রতিরোধের সব রকমের ব্যবস্থা নিতে শুরু করেছে। এক্ষেত্রে পাক মদদপুষ্ট জঙ্গিদের উচিত শিক্ষা দিতে সেনা নয়া পরিকল্পনা করে ফেলেছে।

আরও পড়ুন – জাড্ডার পরে কাবুলে আটকে 3 বাঙালি

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...