Saturday, March 21, 2026

ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি রাজ্যে

Date:

Share post:

বৃষ্টিতে নাজেহাল গোটা রাজ্যবাসী। কোনো না কোনো ভাবে বৃষ্টি ফিরে ফিরে আসছে কলকাতা এবং রাজ্যে। দুর্গাপুজো কিংবা কালীপুজো কিছুতেই খামতি ছিল না বৃষ্টির। ফের নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্য সহ কলকাতায় নামতে পারে বৃষ্টি। শুক্রবার, শনিবার কিংবা রবিবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে এরাজ্য ও ওড়িশার উপকূলবর্তি জেলাগুলিতে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে। আগামী ২-৩ দিনের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করতে পারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এর জেরে সাপ্তাহের শেষে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে। এরাজ্যেও তার প্রভাব পরবে। সতর্কতা হিসেবে আন্দামান উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎসজীবীদের। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টা রাজ্যের আবহাওয়া রোদ ঝলমলে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। সকালে সামান্য ঠাণ্ডা লাগলেও বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর কল্যাণে বদলাচ্ছে সুন্দরবন, জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবা

 

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...