Saturday, March 21, 2026

দিল্লিতে চালু জোড়-বিজোড়, দূষণের সর্বোচ্চ ইনডেক্স ৮০০ ছুঁল গুরুগ্রাম

Date:

Share post:

দূষণে হাঁসফাঁস করছে দিল্লি। সোমবার দিল্লির বায়ুদূষণ সবমাত্রা ছাড়িয়ে গেল। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই-এর হিসাব অনুযায়ী দিল্লির গড় দূষণ মাত্রা ৮০০। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ জানাচ্ছে সোমবার গুরুগ্রামে দূষণমাত্রা বা ইনডেক্স ছিল ৮০০, লোদি অঞ্চলে ছিল ৭০৩, দিল্লি বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে ছিল ৬৯৫। সবচেয়ে বেশি বায়ু দূষণ ইনডেক্স হয়েছে ৮০০। অর্থাৎ ভারী মাত্রায় দূষণ। পিএম মাত্রা যদি শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে সেটিকে যথাযথ আবহাওয়া বলে ধরা হয়। আর যদি ৫০০ ছাড়ায়, তাহলে অতিমাত্রায় দূষণ বলা যায়।

দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে আজ থেকে আবার পুরোনো নিয়ম চালু হচ্ছে অর্থাৎ জোড় বিজোড় সংখ্যার গাড়ি চলাচল শুরু করে দিয়েছে আপ সরকার। উল্টো সংখ্যার কারনে এদিন সকাল থেকেই বেশ কয়েকটি গাড়ি জরিমানার কবলে পড়ে। যদিও অভিযোগ আগে থেকে খবর পাননি তাঁরা। আপাতত ১৪ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। তার মধ্যে বায়ু দূষণ কমলে এই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হবে। সকাল আটটা থেকে রাত আটটা অবধি এই নিষেধাজ্ঞা থাকবে। এই কারণে পুলিশের ২০০টি টিম তৈরি করা হয়েছে। যাদের সঙ্গে থাকছে প্রায় ৫০০০ সিভিক পুলিশ। তবে রবিবার থাকছে না এই নিষেধাজ্ঞা। ভিন রাজ্যে গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম পালিত হবে।

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...