Friday, June 26, 2026

দিলীপের গরু নিয়ে মন্তব্যে কী প্রতিক্রিয়া সুব্রতর?

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গরু নিয়ে মন্তব্যের জেরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক বিরোধীদলের রাজনৈতিক নেতারা। কিন্তু এই নিয়ে মন্তব্য করতে রাজি হলেন না বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মতে, এই সব মন্তব্য জবাব দেওয়ার যোগ্য নয়। বিজেপির রাজ্য সভাপতি এক জনসভায় বলেন, দেশি গরুর দুধে সোনা থাকে, তাই তার রং হলুদ হয়। তিনি আরও বলেন, গরুর কুঁজে স্বর্ণ-নাড়ি থাকে। তাতে রোদ পড়লে সোনা তৈরি হয়। এই মন্তব্য নিয়ে মঙ্গলবার সাংবাদিকরা পঞ্চায়েতমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এরাজ্যের রাজনীতিতে এইসব কথার উত্তর দিতে হবে কোনও দিন ভাবেননি। সুব্রত মুখোপাধ্যায়ের মতে, যাঁরা এই ধরনের উক্তি করেন, তাঁরা পশ্চিমবঙ্গে রাজনীতি করার যোগ্য নন।

আরও পড়ুন-দুর্ঘটনার কবলে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...