Saturday, June 27, 2026

ধেয়ে আসছে বুলবুল: আর অনুরোধ নয়, এবার মৎস্যজীবীদের ফেরার নির্দেশ

Date:

Share post:

চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দিল আবহাওয়া দফতর। প্রথমে মনে করা হচ্ছিল, এই ঝড়ের অভিমুখ ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে হতে পারে। তবে তা যে প্রবল শক্তিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, সেকথাই স্পষ্ট করেছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা।

এর প্রভাবে কাল, আগামীকাল শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলার আকাশ মেঘলা থাকবে। পূর্বাভাস অনুযায়ী সব কিছু চললে, শনিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। রবিবারও তা চলবে একইভাবে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কতাও জারি করা হয়েছে। উপকূলবর্তী এই তিন জেলা বাদ দিলে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-ভাঙনের আশঙ্কায় বিধায়কদের অন্যত্র সরাচ্ছে শিবসেনা?

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...