Thursday, April 9, 2026

আয়লার অভিজ্ঞতা বুলবুল আতঙ্কে ফেলেছে সুন্দরবনবাসীকে

Date:

Share post:

আয়লার স্মৃতি এখনও তাঁদের তাজা। তাই বুলবুল কোন ধ্বংসলীলা নিয়ে আসছে সেই আতঙ্কেই প্রহর গুনছেন সুন্দরবনবাসী। ইতিমধ্যে সকাল পেরিয়ে সন্ধ্যা হওয়ার অপেক্ষা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল জুড়ে ঝোড়ো হাওয়ার দাপট বেড়ে গিয়েছে। চলছে বৃষ্টি। সব সমুদ্রতটে সুরক্ষাকর্মীদের উপর নজরদারি চলছে, আর তাতে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের। শুধু পশ্চিমবঙ্গ নয়, বুলবুল আতঙ্ক ওড়িশাতেও। বুলবুলের প্রাথমিক দাপটে শনিবার ভোর থেকে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। হাওয়া বইছে ঝড়ো গতিতে, ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে। প্রচুর গাছ উপড়ে পড়েছে। ভেঙেছে ইলেকট্রিক স্তম্ভ। কেন্দাপাড়া, ভদ্রক ও জগৎসিংপুর সবচেয়ে খারাপ অবস্থা। প্রায় হাজার দেড়েক মানুষকে উপকূল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই মুহূর্তে বুলবুল এর গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার হলেও দ্রুত গতিতে এগিয়ে আসছে ফলে শেষ আক্রমণ কোন গতিতে হবে এখনও। বোঝা যাচ্ছে না

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...