Sunday, June 14, 2026

যে বেঞ্চে আজ অযোধ্যা জমি মামলার রায় ঘোষণা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ অযোধ্যা জমি মামলার রায় ঘোষণা করছে। এই সাংবিধানিক বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আগামী 17 নভেম্বর অবসর নেবেন দেশের 46 তম প্রধান বিচারপতি গগৈ। অবসরের আগে অতি গুরুত্বপূর্ণ অযোধ্যা মামলার রায় ঘোষণা করবেন তিনি। সাংবিধানিক বেঞ্চের অারেক বিচারপতি শরদ অরবিন্দ বোবদে গগৈয়ের পর দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন। তিনি আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। বেঞ্চের বাকি তিন সদস্য হলেন অশোক ভূষণ, ধনঞ্জয় চন্দ্রচূড় ও আব্দুল নাজির। এর মধ্যে অশোক ভূষণ কেরল হাইকোর্ট ও চন্দ্রচূড় এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এই পাঁচ বিচারপতি অযোধ্যা ইস্যুতে সর্বসম্মতভাবে রায় দেন নাকি কেউ ভিন্নমত পোষণ করেন সেদিকে নজর থাকবে।

 

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...