Saturday, June 20, 2026

মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে, ফেসবুকেই বিজ্ঞাপন

Date:

Share post:

বাবা প্রয়াত হয়েছেন 2014 সালে। মা দোলা অধিকারিকে একাই থাকতে হয় বাড়িতে। ছেলে গৌরব পেশায় গণমাধ্যমের সঙ্গে যুক্ত। ‘সঞ্চালক’ পেশার তাগিদে কর্মসূত্রে মাঝেমধ্যেই বাড়ির বাইরে থাকেন। তাই সময় দিতে পারেন না মা’কে।
শেষপর্যন্ত এই গৌরব-ই করে ফেললেন এক নজিরবিহীন কাজ। মায়ের জন্য এক আইনি সঙ্গীর খোঁজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন ছেলে। ফেসবুকে জানালেন তিনি তাঁর চল্লিশোর্দ্ধ মায়ের জন্য পাত্র খুঁজছেন। কীরকম পাত্র চাই, তাও লিখেছেন নিজের ফেসবুকের দেওয়ালে।

গৌরবের কথায়, “মা আমার মা’ও বটে, আবার কন্যাও বটে! তাই ছেলে হয়ে একজন ‘বাবা’র মতোই দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছেন”। আজ গৌরবের জন্মদিন। দায়িত্ববান পুরুষের মতো মায়ের জন্য পাত্রের খোঁজ করেই তিনি উদযাপন করছেন এই দিনটিকে।

তা পাত্র কেমন হতে হবে? গৌরবের কথায়, টাকা-পয়সা বা সম্পত্তি কিছু চাই না। তবে পাত্রকে স্বনির্ভর হতে হবে আর মা’কে ভাল রাখতে হবে। চন্দননগরে আমাদের নিজেদের বাড়ি আছে। একজন সুস্থ সবল ভালো মনের মানুষ হলেই হল। কে কী ভাবল বা বলল, যায়-আসে না! দিনের শেষে আমি চাই আমার মা আর পাঁচ জনের মতো ভাল থাকুক, হাসিখুশি থাকুক।

আরও পড়ুন-রাষ্ট্রপতিকে খোলা চিঠি বিশ্বভারতীর বাম সংগঠনের

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...