Saturday, June 20, 2026

রাজ্যপাল আসছেন শুনে সিঙ্গুরের বিডিও অফিস ফাঁকা

Date:

Share post:

রাজ্যপাল আসছেন সিঙ্গুরে। শান্তিনিকেতনে রাষ্ট্রপতির সঙ্গে সমাবর্তন অনুষ্ঠান সেরে বেরবার মুখেই রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছিলেন সিঙ্গুরে আসার। কিন্তু তিনি আসছেন শুনেই হঠাৎ কোনও এক মন্ত্রবলে বিডিও অফিসের কর্তাব্যক্তিরা উধাও। জানা গেল ব্যক্তিগত কাজে বিডিও নাকি ছুটিতে রয়েছেন‌!

রাজ্যপাল যখন ঢুকলেন তখন একজন আধিকারিককেও পাওয়া গেল না বিডিও অফিসে। রাজ্যপালের এসে বিডিওর চেয়ারে বসলেন। সাংবাদিকরা সিঙ্গুর নিয়ে প্রশ্ন করলেন। কিন্তু রাজ্যপাল বললেন, আমি সিঙ্গুর নিয়ে একটিও প্রশ্নের উত্তর দিতে পারব না। অফিসের আধিকারিকরা থাকলে তাদের থেকে সিঙ্গুরের অতীত, বর্তমান সম্বন্ধে জানতে পারতাম। আজকে তাঁদের পাইনি। কিন্তু ভবিষ্যতে তাঁরা যখন থাকবেন তখন আসব। তাঁদের সঙ্গে কথা বলে আপনাদের প্রশ্নের জবাব দেব। ফলে সিঙ্গুর নিয়ে রাজ্যপালের এদিন কোন তির্যক মন্তব্য পেলেন না রাজ্যবাসী।

আরও পড়ুন-রাজ্যপালের কাছে ৬: ৪৫ -এ উদ্ধব

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...