Saturday, June 20, 2026

উদ্ধবই নয়া মুখ্যমন্ত্রী? বিকেলে সিদ্ধান্ত জানাবে কংগ্রেস

Date:

Share post:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন? শিবসেনার পক্ষে ২৮ বছরের প্রথমবারের বিধায়ক আদিত্যে ঠাকরের নাম করা হয়েছিল। কিন্তু এনসিপি পরিষ্কার আপত্তি জানিয়েছে তরুণ আদিত্যর নামে। তারা জানিয়েছে উদ্ধব মুখ্যমন্ত্রী হলে তবেই তারা তাকে সমর্থন করবেন। ফলে স্বপ্ন পূরণ হতে চলেছে উদ্ধবের। সম্ভবত মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনিই।

মহারাষ্ট্রের সরকার গড়ার প্রশ্নে এনসিপি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলো তারা শিবসেনার সঙ্গে সরকার গড়তে তৈরি। সেনা নেতা নবাব মালিক বলেন, বল এখন কংগ্রেসের কোর্টে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির কোর্টে। তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। সকালে সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠক বসে ওয়ার্কিং কমিটি। সেখানে মল্লিকার্জুন খাড়গে ছিলেন। বৈঠক সেরে মল্লিকার্জুন বলেন, বিকেলে ডেকে পাঠানো হয়েছে মহারাষ্ট্রের প্রদেশ নেতাদের। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে

আরও পড়ুন-শিবসেনার সঙ্গে যাওয়া মহা ভুল, কং হাইকম্যান্ডকে বললেন সঞ্জয় নিরুপম

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...