Saturday, June 20, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাগরদ্বীপ থেকে ফিরলেন আটকে পড়া ৫৫ পর্যটক

Date:

Share post:

ঘূর্ণিঝড় বুলবুলের জেরে ক্ষতিগ্রস্তদের দেখতে সোমবার সকালেই কাকদ্বীপ পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুলবুলের জেরে সাগরদ্বীপে আটকে পড়া ৫৫জন পর্যটক অবশেষে বাড়ি ফিরলেন। বুলবুল আছড়ে পড়ার আগে থেকেই তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণ করেছিল প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে সাগরদ্বীপ। ফলে ন্যূনতম পরিষেবাটুকুও মিলছিল না। তীব্র সমস্যায় পড়েছিলেন ওই পর্যটকরা।

বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন। তারপর সোমবার ওই পর্যটকদের সাগরদ্বীপ থেকে নিরাপদে বাড়ি ফেরানো হয়।

আরও পড়ুন-আজ আকাশপথে নামখানা, কাকদ্বীপের দুর্গত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...