Saturday, June 20, 2026

টাওয়ার বসানো ঘিরে উত্তপ্ত চুঁচুড়া

Date:

Share post:

জনবহুল এলাকায় টাওয়ার বসানো নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। চুঁচুড়া থানার অন্তর্গত পুরনো কাপাসডাঙায় বন্ধ হয়ে গেল টাওয়ার বসানোর কাজ। স্থানীয় বাসিন্দা কৃষ্ণেন্দু মজুমদার নিজের জমিতে একটি টাওয়ার বসাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, জনবহুল এলাকায় টাওয়ার বসালে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন তাঁরা। এ বিষয়ে পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এর আগেও একবার কৃষ্ণেন্দু মজুমদার সেখানে টাওয়ার বসাতে যান বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তখনও স্থানীয়দের আপত্তিতেই বন্ধ হয়ে যায় সেই কাজ। সোমবার, আবার সেই টাওয়ার বসানোর কাজ শুরু করলে স্থানীয়রা আপত্তি জানাতে শুরু করেন। যদিও, জমির মালিক কৃষ্ণেন্দু মজুমদারের দাবি, সব রকম নিয়ম মেনেই অনুমতিপত্র নিয়েই তিনি টাওয়ার বসাচ্ছেন।
পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় জানান, পুরসভা থেকে অনুমতি পাওয়ার জন্য যা যা নথি দরকার ছিল, সব জমা দিয়েছেন কৃষ্ণেন্দু মজুমদার। তার ভিত্তিতেই অনুমতি দিয়েছেন তাঁরা। যদি স্থানীয় বাসিন্দাদের আপত্তি থাকেন, তাঁরা আদালতের দ্বারস্থ হতে পারেন।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-শাহের নির্দেশে বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে সাংসদ স্বপনের

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...