Saturday, June 20, 2026

শাহের নির্দেশে বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে সাংসদ স্বপনের

Date:

Share post:

নরেন্দ্র মোদি, অমিত শাহরা চাইছেন, তাই বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক স্বপন দাশগুপ্তর। বিজেপির অন্দরে জল্পনা, মোদি- শাহ এখন স্বপন দাশগুপ্তর চোখ দিয়েই বাংলাকে দেখছেন।

আসলে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বিজেপি বঙ্গ রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে খাপ খায়, এমন ‘শিক্ষিত-বাঙালি’নেতার খোঁজ করছিলেন। সেই খোঁজেই উঠে এসেছে স্বপন দাশগুপ্তর নাম। এ রাজ্যের বিজেপি-রাজনীতিতে স্বপনবাবুর গুরুত্ব যে বাড়ছে তা নানাভাবেই বোঝা যাচ্ছে। ইদানিং তাঁর তৎপরতাও বেড়েছে। আজকাল দিল্লির পরিবর্তে বাংলাতেই বেশি সময় দিচ্ছেন তিনি। দলের বহু সভায় তাঁকে দেখা যাচ্ছে। বিজেপি সূত্রের খবর, রাম মন্দির নিয়ে আদালতের রায়, সংবিধানের 370 অনুচ্ছেদের বিলোপ বা NRC, বিতর্কিত সব বিষয়েই রাজ্য বিজেপি নেতাদের বিবৃতি ঠিক করে দিচ্ছেন স্বপনবাবুই। তবে বঙ্গে স্বপন দাশগুপ্তর এই ‘উত্থান’-কে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির অনেকেই খোলা মনে নিতে পারছেন না। তবে অমিত শাহের ‘ঘনিষ্ঠ’ এই স্বপনবাবুর বিরুদ্ধাচরণ করার কথাও স্বপ্নেও কেউ ভাবছেন না। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য অনেকটাই গোল গোল। তিনি বলেছেন, “স্বপনবাবু বাংলাভাষী। বাংলার মানুষ। লেখাপড়া জানেন, বুদ্ধিজীবীদের পছন্দ করেন। আমাদের তো কিছু বুদ্ধিজীবী মুখ সামনে রাখতেই হবে। কেন্দ্রীয় নেতৃত্ব ও আমরা তাই স্বপন দাশগুপ্তকে অনেক ক্ষেত্রে সামনে রাখছি।”

স্বপন দাশগুপ্ত অবশ্য কোনও বিতর্কে ঢোকেননি। তাঁর কথা, “লোকসভা ভোটের ঠিক আগে অমিত শাহ আমাকে বাংলায় আরও বেশি সময় দিতে বলেছিলেন। আমি সেই মতো কাজ করে যাচ্ছি। এর চেয়ে বেশি কিছু জানি না।”

আরও পড়ুন-ঝাড়খণ্ডে দলের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...