Monday, April 6, 2026

রাস পূর্ণিমায় বোনফোঁটা

Date:

Share post:

জামাইষষ্ঠীর সঙ্গে তাল মিলিয়ে বৌমাষষ্ঠীর প্রচলন হয়েছে বিভিন্ন জায়গায়। অনেক সময় জামাইষষ্ঠীর দুদিন পরে পালিত হয় বৌমাষ্টমীও। মালদায় এবার পালিত হল বোনফোঁটা। এই মন্ত্র পড়ে বোনেদের দীর্ঘায়ু কামনা করলেন বোনের। রাসপূর্ণিমায় মালদা শহরের মকদুমপুরের মালদার উঠোন পার্কে আয়োজিত হল বোনফোঁটা। বোনেদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন তাঁরা।

ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করা হয়। কিন্তু বোনেদের দীর্ঘায়ু কামনার জন্য কেন কোনও উৎসব নেই? এই ভাবনা থেকেই সোশ্যাল মিডিয়ায় বোনেফোঁটা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন মালদা কলেজের অতিথি অধ্যাপিকা সুদেষ্ণা মৈত্র। তাঁর এই ডাকে সাড়া দেন শহরের প্রায় ৪০ মহিলা। রাস পূর্ণিমার দিনই বোনফোঁটা পালন করলেন তাঁরা।

এরজন্য নতুন ছড়াও বেঁধেছেন মালদার বোনেরা। “বোন দিচ্ছে বোনকে ফোঁটা। যমদুয়ারে পড়ল কাঁটা। দিদির হাতের আশীর্বাদে, বোনের সকল বিপদ কাটে। বোন চাইছে দিদির ভালো। বোনে বোনে জগৎ আলো। দিদি বোনের ভালোবাসা দিদির গর্ব বোনের আশা। বাঁধনটি বেশ অটুট থাকুক, নতুন আলোর ভরসা জাগুক।” এই মন্ত্রেই মালদার উঠোন পার্ক গমগম করল মঙ্গলবার সকালে।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...