Saturday, April 18, 2026

ছাত্র সংঘর্ষে কলেজে উত্তেজনা

Date:

Share post:

ছাত্রদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল ধনেখালি সরৎ সেন্টারিয়াল কলেজে। অভিযোগ, কলেজ চলাকালীন এক তৃণমূলের ছাত্র নেতা তাঁর কিছু অনুগামীদের নিয়ে কলেজের মধ্যেই গাঁজা খাচ্ছিলেন। তার প্রতিবাদ করেন সুভাষ পাত্র, বিজয় পাত্র, অর্ধেন্দু মুখোপাধ্যায় নামে তিন এবিভিপি সদস্য।

সেই সময়ে চলে গেলেও অভিযোগ পরে, আবার বহিরাগতদের নিয়ে গিয়ে এবিভিপি সদস্যদের উপর হামলা চালান টিএমসিপি সদস্যরা।
সংঘর্ষের অর্ধেন্দু মুখোপাধ্যায় নামে এবিভিপির সভাপতির মাথা ফাটে। আহত ছাত্রদের চুঁচুড়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে ধনেখালি থানার পুলিশ গেলেও এবিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ এবিভিপি-র।
এবিভিপির পক্ষ থেকে ধনেখালি থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...